দ্বিতীয় ধাপে করোনা সংকটকালীন সময়ে ভারত থেকে বাংলাদেশে আসা পাসপোর্ট যাত্রীরা বেনাপোল ইমিগ্রেশন এসে পৌছালে বাংলাদেশ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সকলের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে স¦াস্থ্যসুরক্ষা ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।
শনিবার (১ মে) বিকেল সাড়ে ৫ টার সময় ভারত থেকে বাংলাদেশে আসা পাসপোর্ট যাত্রীদের মাঝে স¦াস্থ্যসুরক্ষা ও ইফতার বিতরন করেন শার্শা উপজেলা ছাত্রলীগ।
ইফতার বিতরণ সময়ে শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষথেকে ভারত থেকে আসার যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করার জন্য শার্শার সাংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি নির্দেশ দিয়েছেন। শার্শা উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের মাঝে নিয়ে ১শ’ পাসপোর্ট যাত্রীর হাতে স্বাস্থ্যসুরক্ষা ও ইফতার তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সকল সময় মানুষের পাশে আছে এবং থাকবে।
ইফতার বিতরণ সময়ে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশেদ মিলন,বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,ছাত্রনেতা জামাল হোসেন,সাবেক ছাত্রনেতা আল ইমরানসহ উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।